সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

গল্প:- ভুল সবই ভুল

 

Bangla Love story
Bangla Love story



গল্প:- ভুল সবই  ভুল



একদিন রাতে অফিস থেকে ফেরার পর বাসায় এসে দেখি তুমোল চিৎকার- চেঁচামেচি। এমন তো হওয়ার কথা না!দ্রুত হেঁটে দরজার কাছে গিয়ে দেখি দরজা খোলা।ভেতরে ঢুকেই অবাক হলাম। আমার স্ত্রী মিতু ফ্লোরের উপর পা ছড়িয়ে বসে আছে।তার কপালের এক পাশ কেটে দরদর করে রক্ত নামছে।আর তার পাশে একটা গোছানো ব্যাগ।ব্যাগের কাছে ফ্লোরের উপর শুয়েই আমার দের বছরের ছেলেটা গড়াগড়ি করে গলা ছেড়ে কাঁদছে।মিতুও কাঁদছে ছেলেও কাঁদছে।পাশে ব্যাগ।ব্যাপার কী? কপাল কাঁটলো কীভাবে?


আমার কাঁধে ঝুলানো ব্যাগটা এক ঢিলে দূরে ছুঁড়ে ফেলে আমি গেলাম মিতুর কাছে।ওর কপালে ছুঁতে চাইতেই ও দূরে সরে যেতে যেতে বললো,'সাবধান!আমায় তুমি টাচ্ করবা না বললাম!'
আমি অবাক হয়ে বললাম,'কী হয়েছে তোমার? কপাল কাটলো কীভাবে

মিতু গলা ছেড়ে বললো,'তোমার কাছে এটা বললে তুমি বিশ্বাস করবা কোনদিন?করবা না। উল্টো আমারেই দোষবা।'
বলে আবার কাঁদতে লাগলো মিতু।

আমার ছেলেটার দিকে তাকিয়ে আমার কী যে মায়া লাগলো! শীতের দিন।ঠান্ডায় ফ্লোরের উপর এভাবে পড়ে থেকে গড়াগড়ি করে কাঁদছে ছেলেটা!দ্রুত ছেলেটাকে কোলে নিতে চাইতেই মিতু আবার চেঁচিয়ে উঠলো।বললো,'আমানরে তুমি কোলে নিবা না বললাম কিন্তু!এরে ধরবা না!'
ওর কথা আমি শুনলাম না। আমানকে কোলে নিয়ে বুকের সাথে মিশিয়ে ধরতেই আমান একেবারে শান্ত হয়ে গেল।


এবার আমি মিতুর কাছে এসে বললাম,'মিতু,কী হয়েছে বলবা তো?না বললে বুঝবো কীভাবে?আর সন্ধি কোথায়?এই সন্ধি?'
আমার ছোট বোন সন্ধি কোন সাড়া দিলো না। হয়তোবা ও ঘরে নাই। কিন্তু তার ছেলে ফুয়াদ দৌড়ে এলো আমার কাছে। এসে আমার হাত ধরে বললো,'মামা,মা বিছানায় শুয়ে থেকে কাঁদছে। মামীর সাথে মার আজ ঝগড়া হয়েছে!'
মিতু তখন চেঁচিয়ে উঠে ফুয়াদকে বললো,'এই ছেলে তুই চুপ কর।মার পক্ষ নিয়ে কথা বলতে এসেছে এখানে!কে ঝগড়া করেছে রে?জোর করেই তো তোর মা আমার কপালে প্লেট ছুঁড়ে মারলো!'
ফুয়াদ মুখ পানসে করে এখান থেকে ঘরের ভেতর চলে গেল।


মিতু এবার কান্নাভেজা গলায় বললো,'এখন তো শুনেছো কী হয়েছে! তোমার আদরের ছোট বোন,যে তার হাসব্যান্ডকে খেয়ে এসেছে সে এখন আমাকেও খেতে চায়।এই দেখো আজ কপাল ফাটিয়েছে। দু'দিন পর আমায় খুনই করে ফেলবে ও।'
আমি মিতুকে একটা ধমক দিলাম।ধমক দিয়ে বললাম,'মিতু,লিমিট ছাড়িয়ে কথা বলা আমি কখনো পছন্দ করি না!'
'এই যে লেগে গেছে। আগেই জানতাম। বোনের বিষয়ে কিছু বললেই তার গায়ে বিষ ধরবে। এই জন্যই সব প্রস্তুতি নিয়ে রেখেছি।'



কথাগুলো বলেই মিতু বসা থেকে উঠলো। তারপর ব্যাগটা হাতে নিয়ে বললো,' আমার ছেলেকে আমার কাছে দাও।'
আমি অবাক হয়ে বললাম,'কোথায় যাবে তুমি?'


'জাহান্নামে।'
'জাহান্নামে গেলে তুমি একা যাও। আমার ছেলেকে তো নিয়ে যেতে দিবো না ওখানে!'
'ছেলেটা তোমার না!'
'ছেলেটা দুজনের। '


'না তোমার মতো কাপুরুষ কখনো ওর বাপ হতে পারে না!'
এবার আমার যথেষ্ট রাগ উঠে গেলো।আমায় কাপুরুষ ডেকেছে ও?
আমি ধমক দিয়ে বললাম,'মিতু, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু!'
মিতু এবার এক উদ্ভট কান্ড করলো।সে আমার কোল থেকে জোর করে টেনে নিয়ে যেতে চাইছে আমানকে।আমান ভয়ে চিৎকার করে কেঁদে উঠলো তখন।


আমার যা রাগ পেলো এতে। মিতুর গাল খসে দুটো চড় বসালাম।মিতু এবার আরো জোরে চিৎকার করে কেঁদে উঠলো।আর আমার মুখের উপর এক দলা থুতু ছিটিয়ে দিয়ে বললো,'নিজের বোন নিয়েই সংসার কর তাহলে তুই।পারলে কাজী ডেকে বিয়ে পড়িয়ে নে!'
কথাটা বলে ব্যাগ নিয়ে সে বাসা থেকে বের হয়ে যেতে পা বাড়ালো।আর আমি আমানকে খাটের উপর দ্রুত রেখে এসে পেছন থেকে মিতুর চুলে মুঠি করে ধরে ফেললাম।আর বললাম,'অসভ্য মেয়ে,আজ তোকে খুন করে ফেলবো আমি!'



আমায় রাগতে দেখে আর চিৎকার চেঁচামেচি শুনে ঘরের ভেতর থেকে দৌড়ে এলো সন্ধি। এসে আমার পায়ে পড়ে গিয়ে বললো,'ভাইয়া, আল্লাহর দোহাই লাগে।আমার মরা মার কসম।ভাবীরে তুই ছাইড়া দে!'
সন্ধি আমার পায়ে পড়ে কাঁদছে। ওকে দেখে যা মায়া লাগলো আমার। ইচ্ছে না করলেও ছেড়ে দিলাম মিতুকে আমি।মিতু হাতে ব্যাগ নিয়ে ওর মুখে যা আসছে তাই বিশ্রি ভাষায় বকতে বকতে চলে গেল আমাদের সামনে দিয়ে। আমানকে রেখেই চলে গেল।


সন্ধির প্রতি মিতুর রাগটা অনেকদিন যাবৎ। সন্ধির স্বামী মারা যাওয়ার পর থেকেই সে এখানে আমার কাছে থাকে।দু বার ওকে বিয়ে দিতে চাইলেও সে রাজি হয়নি।বলে, ফুয়াদকে ছেড়ে আমি অন্যের ঘর করতে পারবো না ভাইয়া।
আর এদিকে মিতুর একদম সহ্য হয় না সন্ধিকে।তার ধারণা সন্ধি আমার বাসায় থেকে আমাদের সম্পত্তিতে ভাগ বসাবে। কিন্তু ভাগ বসাবার কী আছে এখানে?আইনমতো তার যা অংশ আছে সম্পত্তিতে তা তো সে নিবেই।আমি তো এমনিতেই থাকে তা দিয়ে দিবো। কিন্তু মিতু এটা বুঝতে পারছে না।

 

মেনেও নিতে পারছে না। এই জন্য সে চাইছে যে করেই হোক সন্ধিকে এ বাড়ি থেকে তাড়াতে হবে। কিন্তু ওর ইচ্ছেতেই তো সব হবে না। স্ত্রীর প্রতি আমার যেমন দায়িত্ব আছে বোনের প্রতিও তো আমার তেমন দায়িত্ব আছে।বাবা মা বেঁচে নাই। তাছাড়া স্বামী হারাও সে।একটা ছেলে আছে ছেলের বয়স মাত্র তিন।আমি যদি ওদের তাড়িয়ে দেই,না দেখি, তবে ওদের দেখবে কে? কোথায় গিয়ে ওরা আশ্রয় নিবে?


রাতে আমানকে নিয়ে আমি বিছানায় শুয়ে আছি তখন সন্ধি আমার ঘরে এলো। এসে আমার পাশে বসে কান্নাভেজা গলায় বললো---


পর্বঃ ০১

 সম্পূর্ণ গল্প পড়তে এখানে ক্লিক করুন=

                                 ** গল্প:- ভুল সবই  ভুল **












মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গল্পঃ 💚💚 খালাতো বোন যখন বউ। 💚💚💚

গল্পঃ খালাতো বোন যখন বউ। 💚 এই মাত্র বাসায় আসলাম। আজকে মাথার ওপর দিয়ে অনেক ধকল গেছে। মা: ফারুক এদিকে আয়।  তোকে আমি কি বলছিলাম, তুই আমার কথা কেন শুনিস না। আজকে এই মুহুর্তে তুই  তোর খালার বাসায় জাবি  আমি : না মানে আম্মু  মা : না মানে  কি জাবি কি না তুই?  আমি :জাবো তো যাব। (হাফ ছেরে বাঁচলাম) তার পর আরকি বেরিয়ে পরলাম খালামনিদের বাসার উদ্দেশ্যে ।আমার পরিচয় টা দিয়ে নেই, আমি মোঃ ওমর ফারুক। বয়স ১৭, ক্লাস ১০ এ পরি।বাট নাম মাত্র স্কুল😀। সারা বসরে মাত্র ২ দিন স্কুল এ গেছি তাও আবার শুধু মাত্র ফি জমা দেয়ার জন্য। সারাদিন শুধু মারামারি ফাটাফাটি এই সব করে দিন কাটে।  ভাবচেন কেন 🤔আসলে আমার ভাই রাজনৈতিক দলের অনেক বড়ো নেতা। তাই আমি একটু এরকমি। বাস্তবে ফিরে আসি খালামনির বাসায় বাসে করে জেতে সময় লাগে ৩ থেকে ৪ ঘনটা, আমি বাইক নিয়ে সেখানে ২ ঘন্টার মদ্ধে পৌছে গেছি😀।  কিন্তু একি এতো সুন্দরী একটা মেয়ে, আমি জিবনেও এতো সুন্দর মেয়ে দেখি নাই। গাল গুলো কি সুন্দর আহহা😍, চোখ দুটো তো নাহ আমি আর বলতে পারবোনা😘।  একি ঐ ছেলেটা আবার কোথায় থেকে আসলো। সালার জীবনের এতোগুলা বছর পার ...

{গল্প: হেড মাষ্টারের দুষ্টু মেয়ে }

  গল্প: হেড মাষ্টারের দুষ্টু মেয়ে জে এস সি পাশ করে আজ নতুন একটা স্কুলে ভর্তি হলাম অবশ্য আগে বাবা মার সাথে থাকতাম এখন ভাইয়ার কাছে আসলাম কারন স্কুল টা কাছে তাই | তো আজ প্রথম স্কুলে গেলাম ক্লাসে ঢুকবো তখনি দেখি কে যানো আমাকে লেং মেরে ফেলে দিছে তখন থাপ্পর দিতে যাবো তখনি দেখি এটা আর কেও না একটা মেয়ে দেখছি হাসছে আর মেয়ে টাও অপূরুপ সুন্দর মনে হলে এক মায়াবতী দূর এই সব চিন্তা করে লাভ নাই তো দেখি মেয়েটা বলতেছে- মেয়ে: এই ছেলে চোখে দেখিস না ? আমি অবাক হয়ে গেলাম কার প্রশ্ন কাকে বলার কথা সে আমাকে বলতেছে তখন আমি বল্লাম- আমি: আজব তো আপনি তো আমাকে লেং মেরে ফেলে দিছেন ? মেয়ে: এই তুই দেখছিস আমি তোকে ফেলে দিছি ? আমি: না আল্লাহ তো আমাকে কানা বানিয়ে দুনিয়া পাঠাইছে কিছু তো দেখি না | দেখি আমার কথা শুন হাসতেছে পরে বল্লো----> মেয়ে: এই তোর সাহস তো কম না বড়দের সাথে এইভাবে কথা বলস ? আমি: বড় মানে আর আপনি এইভাবে তুই তোকারি ভাবে কথা বলতেছেন কেনো? মেয়ে: কি তোর কত্ত বড় সাহস আমার সাথে এরকম ভাবে কথা বলিস তুই আমাকে চিনিস আমি কে ? আমি: কেনো আপনি কি প্রধানমন্ত্রীর মেয়ে নাকি যে ভালোভাবে কথা...

গল্পঃ- রোমান্টিক বুড়ো বর।🤣 সেরা একটি রোমান্টিক গল্প। পড়ুন আর গল্পের মধ্যে হারিয়ে যান।😊

গল্পঃ রোমান্টিক বুড়ো বর।🤣😂 আজ বাবার জিদের কারনে নিজের জীবন শেষ বললেই চলে। তার কারণ হচ্ছে আমার সদ্য বিবাহ করা বুড়ো স্বামি  হ্যাঁ আজ আমার বিয়ে , আমি তুলি সবাই ভালোবেসে তুলিমনি বলে ডাকে ,আমার বয়স ১৯। ইন্টার পাশ করে অনার্স ফার্স্ট ইয়ার । আর আমার স্বামী পারভেজ আলম ,বয়স ৩৯😠, চাকরি করে, এখন বুঝলেন তো কেনো বললাম আমার জীবন শেষ , সব হয়েছে আমার নিজের আপন বাবার কারণেই , মা অনেক বার বুঝিয়েছে বাবাকে এই বিয়ে না দেওয়ার জন্য, কিন্তু বাবার এক কথা ছেলেদের বয়স কোনো বিষয় না তার চেয়ে বড় কথা ছেলে ভালো , ছেলের মা -বাবাও নেই ,দুই বোন তাদের ও বিয়ে দিয়ে দিয়েছে, দুই বোন ছাড়া কেউ নেই ,তাই আমি চাই আমরায় ওর বাবা মা হয়ে ওর শূন্যতা পূরণ করে দি। কিন্তু আপনার মেয়ে তো বলছে এই বিয়ে করবে না ও করবে ওর বাপ ও করবে , এ নিয়ে আর একটা কথা যদি বলতে হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে বাবার কথা তখন মা ও দমে যায় , আমার এতো না বলার পরের আজ আমার বিয়ে হয়ে গেলো এই বুইড়াটার সাথে। আমার দুই ননদ মিসু ও নিসু ,মিসু বড় আর নিসু ছোট । আমার ননদরা একটা ফুলের সাজানো ঘরে আমাকে বসিয়ে রেখে বিভিন্ন মজা করছে , কিন্তু সত্যি...