সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

গোপনে বিয়ে ( ১০ পর্ব)


গোপনে বিয়ে
১০ম পর্ব

'বিশ্বাস ঘাতকেরা একদিন ঠকে যায়,

সকাল বেলা চায়ের কাপে ঠোঁট স্পর্শ করে কথাটা বললেন ইমতিয়াজ ভাইয়া।

কথাটা খুব সাধারণ। কিন্তু এই সাধারণ এবং কমন কথাটা শুনেই মনে প্রচন্ড একটা ধাক্কা খেলাম আমি।

ইমতিয়াজ ভাইয়া আমার দিকে তাকিয়ে বললেন,'নাতাশা, তোমার কাছে একটা কথা লুকিয়ে ছিলাম আমি। কিন্তু এখন আমার মনে হচ্ছে এই কথাটা তোমার কাছে লুকাবার কোন কারণ নাই।'

আমি ভাইয়ার দিকে সহজ ভাবে তাকালাম।

ইমতিয়াজ ভাইয়া বললেন,'নাতাশা, বিন্দুর সাথে আমার একদিন দেখা হয়েছিল। কোথায় জানো?'

আমি বেশ অবাক হলাম। 

বললাম,'কোথায়?'

ইমতিয়াজ ভাইয়া তার নিভন্ত গলায় বললেন,'একটা বস্তিতে। ওখানে আমরা একটা টিম গিয়েছিলাম স্বাস্থ্য সেবা দেয়ার জন্য।'

'তারপর?'

'বিন্দুর সাথে আমি কথা বলতে পারিনি। কারণ ও আমায় দেখে লুকিয়ে গিয়েছিল। আমার সামনে সে আসেনি। কিন্তু ওর বিষয়ে অন‍্য একটা মেয়ের কাছে সবকিছু জানতে পেরেছি।'

'কী জানতে পেরেছেন ভাইয়া?'

পুণম ওকে ছেড়ে চলে গেছে।মানে ওদের ডিভোর্স হয়ে গেছে।আর এরপর সে বাসায়ও ফিরতে পারেনি।তার বাবা মা তাকে গ্রহণ করেননি। এরপর থেকেই সে এই বস্তিতে বসবাস করছে।'

'বিন্দু কী আর সংসার করেনি?'

ইমতিয়াজ ভাইয়া বড় দুঃখ কাতর গলায় বললেন,'এই বস্তির মেয়েদের কেউ বিয়ে করে না!'

ইমতিয়াজ ভাইয়ার কথা শুনতে গিয়ে আমার চা ঠান্ডা হয়ে গেল কিন্তু এক চুমুক চাও আর খাওয়া হলো না। কিন্তু ইমতিয়াজ ভাইয়া ঠিকই কথা বলতে বলতে চা খেয়ে শেষ করে ফেললেন। 

আমি ইমতিয়াজ ভাইয়াকে বললাম,'ভাইয়া, আপনার কী বিন্দুর জন্য দুঃখ হয় না?'

ইমতিয়াজ ভাইয়া কষ্টের হাসি হেসে বললেন,'না হয় না। বিন্দুর জন্য আমার দুঃখ হয় না। কিন্তু আমার ভালোবাসার জন্য আমার দুঃখ হয়। ভুল মানুষকে ভালোবাসার দুঃখ।'

ইমতিয়াজ ভাইয়ার চোখের দিকে তাকালে কষ্ট হয়। একজন সুঠামদেহী, শক্তিশালী পুরুষের চোখে জল মোটেও মানায় না। কিন্তু তারও  যে মন আছে।কষ্ট আছে।সব কষ্ট সব সময় সবাই গোপন করতেও তো জানে না।

ইমতিয়াজ ভাইয়াকে আমারও বলতে ইচ্ছে করছিলো , ভাইয়া আমারও কষ্ট হয়। মানুষ হয়ে একটা কুকুরকে ভালো বাসার কষ্ট।'

ইমতিয়াজ ভাইয়া আমার দিকে সরল চোখে তাকিয়ে বললেন,'এইসব কষ্টের ভীড়েই বেঁচে থাকার আনন্দ খুঁজে বের করতে হবে।নিজে যে ভুল করে এই কষ্ট পেয়েছো সেই ভুলে যেন অন্য কেউ পা না দেয় সেটুকু সতর্ক মানুষদের করতে হবে।'

আমি মনে মনে বললাম,'আচ্ছা।

'

বিকেল বেলা আমি আর ইমতিয়াজ ভাইয়া বসে বসে পরিকল্পনা করছিলাম কীভাবে বাবা মার কাছে ফিরে যাবো। তাদের কাছে গিয়ে কী বলবো!

আর তখন হঠাৎ করে কেউ দরজায় প্রবল নাড়ে।

দরজা খুলতেই আমি মুহূর্তে স্তিমিত হয়ে পড়ি।নিতুল আর ওর মা এসেছে। সঙ্গে পুলিশ। একজন দারোগা আর দুজন কনস্টেবল।

ইমতিয়াজ ভাইয়া বললেন,'আপনারা?'

দারোগা তার গমগমে গলায় বললেন,'আপনার নামে অভিযোগ আছে।নিতুল সাহেবের স্ত্রীকে আপনি অপহরণ করেছেন।'

'মানে?'

ইমতিয়াজ ভাইয়া অবাক হওয়া গলায় বললেন।

দারোগা বললেন,'মানে টা আদালত বুঝাবে। আপনাকে এখন আমাদের সাথে থানায় যেতে হবে।'

আমি তখন কাঁপা কাঁপা গলায় বললাম,'না, ইমতিয়াজ ভাইয়া তো আমায় অপহরণ করেননি।

নিতুল আমায় বের করে দিয়েছিলো বাড়ি থেকে। তারপর আমি এসে ভাইয়ার বাসায় উঠেছি।'

দারোগা আমায় ধমক দিয়ে বললেন,'চুপ করুন আপনি। লজ্জা করে না নিজের পেটে সন্তান রেখে স্বামী ছেড়ে অন্য পুরুষের সাথে এসে সময় কাটাতে!'

নিতুল তখন চোরা হাসি হাসছিলো। আমি স্পষ্ট দেখেছি।

ইমতিয়াজ ভাইয়া তখন দারোগার প্রতি রেগে গেলেন। তিনি বললেন,'নাতাশাকে নিয়ে একটা মন্দ কথাও বলবেন না।ও আমার বোন হয়।'

নিতুলের মা তখন বলে উঠলো,'স‍্যার, মিথ্যে বলছে ও। ভাই বোনের নাম করে দুজনের প্রেমের সম্পর্ক। '

নিতুলও তার মায়ের সাথে যোগ দিলো।

দারোগা বললেন,'নিজের বউকে সামলে রাখতে পারেন না! নিয়ে যান বাসায় নিয়ে যান।'

নিতুল এবার দারোগাকে অনুনয় করে বললো,'স‍্যার, ওকে রিমান্ডে নেয়ার আবেদন করবেন বুঝলেন। ইচ্ছা মতো শিক্ষা দিয়ে দিবেন।'

দারোগা নিতুলকে ধমক দিয়ে থামিয়ে দিলেন।

তারপর ইমতিয়াজ ভাইয়ার পবিত্র দুটো হাতে হাতকড়া পরিয়ে বাসা থেকে বের করে নিয়ে গেলেন গাড়ির কাছে। গাড়িতে উঠার সময় ইমতিয়াজ ভাইয়া আমার দিকে তাকালেন।তার চোখ তখন জল ছলছল। আমার কী যে কষ্ট লাগলো তার চোখের দিকে তাকিয়ে। আমি তখন শব্দ করে কেঁদে উঠলাম। ইমতিয়াজ ভাইয়া ওখান থেকেই জোর গলায় বললেন,'নাতাশা,সত‍্যের বিনাশ কেউ করতে পারে না। আমি খুব দ্রুত ফিরে আসবো। কিন্তু তোমাকে একটা কথা বলি। তুমি নিতুলের সাথে যেও না। তুমি তোমার বাবা মার কাছে ফিরে যাও।আর আমার জন্য তোমার কিছুই করতে হবে না। আমার অনেক বন্ধু আছে।তারা খবর পেয়েই আমায় ছাড়িয়ে নেয়ার ব‍্যাবস্থা করবে।'

ইমতিয়াজ ভাইয়ার এইসব আদিক্ষেতাকে হয়তো দারোগা সন্দেহের চোখে দেখলেন।তাই তিনি তার লাঠি দিয়ে ইমতিয়াজ ভাইয়ার পিঠে শক্ত করে আঘাত করলেন।আর ইমতিয়াজ ভাইয়া তখন ব‍্যাথায় কঁকিয়ে উঠলেন।নিরাপরাধ একটা মানুষ আমার জন্য এতো কষ্ট পাচ্ছে!জেলে যাচ্ছে। ভাবতেই নিজের প্রতি কেমন ঘেন্না হচ্ছে। কিন্তু আমি কী করবো এখন?

'

ওরা ইমতিয়াজ ভাইয়াকে নিয়ে চলে গেছে। তারপর নিতুল আমার হাত টেনে ধরে বললো,'আসো।'

আমি ওর থেকে হাত ছাড়িয়ে নিতে চেয়েও পারলাম না। একজন পুরুষ শক্তির সাথে কী করে পেরে উঠি আমি!

কিন্তু কথা তো বলতে পারি। আমি ওর দিকে এবার ঘৃণার চোখে তাকিয়ে বললাম,'তুই আমার কী হোস যে তোর সাথে আমি যাবো?'

'স্ত্রী।'

আমি থুউক করে একদলা থুথু ওর মুখের উপর ছিটিয়ে দিয়ে বললাম,'তুই আমার ছাই হোস।তোর সাথে আমার সব সম্পর্ক ছিন্ন করেই সেদিন আমি চলে এসেছি।'

নিতুল এবার আমার চুল টেনে ধরে বললো,'বললেই হলো।তোর কথায় সব হবে?তোর বাবা মা এসে আগে বলুক। তাদের বলতে হবে কেন তোর ডিভোর্স প্রয়োজন!'

রাগে প্রচন্ড ভাবে কাঁপছি আমি। আমার ইচ্ছে করছে নিতুলকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে। কিন্তু পারবো তো না আমি তার সাথে!

নিতুলের মা এবার বললো,'মান সম্মান থাকতে ঘরে চলো মা। মানুষ হাসাইও না।'

আমি অট্টহাসি হেসে বললাম,'আপনার মানসম্মান আছে নাকি আবার?'

আমার মুখে এমন কথা শুনে নিতুলের প্রচন্ড রাগ পেয়ে গেল। সঙ্গে সঙ্গে সে আমার তলপেটে জোরে এক লাথি বসিয়ে দিলো।আর আমি ব‍্যাথায় কঁকিয়ে উঠে একেবারে মাটিতে গড়িয়ে পড়লাম। আমার চোখ তখন কেমন ঘন আঁধার হয়ে এলো। পৃথিবীকে মনে হলো এ যেন কোন বৃহৎ‌আকারের ফুটবল।ঘুরছে। প্রচন্ড রকম ঘুরছে।সে ঘুর্ণির ভেতর আটকে গেছি আমি। আমিও ঘুরছি। প্রচন্ড রকম ঘুরছি। আমি কী করে রেহাই পাবো এই ঘূর্ণির কবল থেকে?

***********************************
https://banglalovestory247.blogspot.com/






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গল্পঃ 💚💚 খালাতো বোন যখন বউ। 💚💚💚

গল্পঃ খালাতো বোন যখন বউ। 💚 এই মাত্র বাসায় আসলাম। আজকে মাথার ওপর দিয়ে অনেক ধকল গেছে। মা: ফারুক এদিকে আয়।  তোকে আমি কি বলছিলাম, তুই আমার কথা কেন শুনিস না। আজকে এই মুহুর্তে তুই  তোর খালার বাসায় জাবি  আমি : না মানে আম্মু  মা : না মানে  কি জাবি কি না তুই?  আমি :জাবো তো যাব। (হাফ ছেরে বাঁচলাম) তার পর আরকি বেরিয়ে পরলাম খালামনিদের বাসার উদ্দেশ্যে ।আমার পরিচয় টা দিয়ে নেই, আমি মোঃ ওমর ফারুক। বয়স ১৭, ক্লাস ১০ এ পরি।বাট নাম মাত্র স্কুল😀। সারা বসরে মাত্র ২ দিন স্কুল এ গেছি তাও আবার শুধু মাত্র ফি জমা দেয়ার জন্য। সারাদিন শুধু মারামারি ফাটাফাটি এই সব করে দিন কাটে।  ভাবচেন কেন 🤔আসলে আমার ভাই রাজনৈতিক দলের অনেক বড়ো নেতা। তাই আমি একটু এরকমি। বাস্তবে ফিরে আসি খালামনির বাসায় বাসে করে জেতে সময় লাগে ৩ থেকে ৪ ঘনটা, আমি বাইক নিয়ে সেখানে ২ ঘন্টার মদ্ধে পৌছে গেছি😀।  কিন্তু একি এতো সুন্দরী একটা মেয়ে, আমি জিবনেও এতো সুন্দর মেয়ে দেখি নাই। গাল গুলো কি সুন্দর আহহা😍, চোখ দুটো তো নাহ আমি আর বলতে পারবোনা😘।  একি ঐ ছেলেটা আবার কোথায় থেকে আসলো। সালার জীবনের এতোগুলা বছর পার ...

{গল্প: হেড মাষ্টারের দুষ্টু মেয়ে }

  গল্প: হেড মাষ্টারের দুষ্টু মেয়ে জে এস সি পাশ করে আজ নতুন একটা স্কুলে ভর্তি হলাম অবশ্য আগে বাবা মার সাথে থাকতাম এখন ভাইয়ার কাছে আসলাম কারন স্কুল টা কাছে তাই | তো আজ প্রথম স্কুলে গেলাম ক্লাসে ঢুকবো তখনি দেখি কে যানো আমাকে লেং মেরে ফেলে দিছে তখন থাপ্পর দিতে যাবো তখনি দেখি এটা আর কেও না একটা মেয়ে দেখছি হাসছে আর মেয়ে টাও অপূরুপ সুন্দর মনে হলে এক মায়াবতী দূর এই সব চিন্তা করে লাভ নাই তো দেখি মেয়েটা বলতেছে- মেয়ে: এই ছেলে চোখে দেখিস না ? আমি অবাক হয়ে গেলাম কার প্রশ্ন কাকে বলার কথা সে আমাকে বলতেছে তখন আমি বল্লাম- আমি: আজব তো আপনি তো আমাকে লেং মেরে ফেলে দিছেন ? মেয়ে: এই তুই দেখছিস আমি তোকে ফেলে দিছি ? আমি: না আল্লাহ তো আমাকে কানা বানিয়ে দুনিয়া পাঠাইছে কিছু তো দেখি না | দেখি আমার কথা শুন হাসতেছে পরে বল্লো----> মেয়ে: এই তোর সাহস তো কম না বড়দের সাথে এইভাবে কথা বলস ? আমি: বড় মানে আর আপনি এইভাবে তুই তোকারি ভাবে কথা বলতেছেন কেনো? মেয়ে: কি তোর কত্ত বড় সাহস আমার সাথে এরকম ভাবে কথা বলিস তুই আমাকে চিনিস আমি কে ? আমি: কেনো আপনি কি প্রধানমন্ত্রীর মেয়ে নাকি যে ভালোভাবে কথা...

গল্পঃ- রোমান্টিক বুড়ো বর।🤣 সেরা একটি রোমান্টিক গল্প। পড়ুন আর গল্পের মধ্যে হারিয়ে যান।😊

গল্পঃ রোমান্টিক বুড়ো বর।🤣😂 আজ বাবার জিদের কারনে নিজের জীবন শেষ বললেই চলে। তার কারণ হচ্ছে আমার সদ্য বিবাহ করা বুড়ো স্বামি  হ্যাঁ আজ আমার বিয়ে , আমি তুলি সবাই ভালোবেসে তুলিমনি বলে ডাকে ,আমার বয়স ১৯। ইন্টার পাশ করে অনার্স ফার্স্ট ইয়ার । আর আমার স্বামী পারভেজ আলম ,বয়স ৩৯😠, চাকরি করে, এখন বুঝলেন তো কেনো বললাম আমার জীবন শেষ , সব হয়েছে আমার নিজের আপন বাবার কারণেই , মা অনেক বার বুঝিয়েছে বাবাকে এই বিয়ে না দেওয়ার জন্য, কিন্তু বাবার এক কথা ছেলেদের বয়স কোনো বিষয় না তার চেয়ে বড় কথা ছেলে ভালো , ছেলের মা -বাবাও নেই ,দুই বোন তাদের ও বিয়ে দিয়ে দিয়েছে, দুই বোন ছাড়া কেউ নেই ,তাই আমি চাই আমরায় ওর বাবা মা হয়ে ওর শূন্যতা পূরণ করে দি। কিন্তু আপনার মেয়ে তো বলছে এই বিয়ে করবে না ও করবে ওর বাপ ও করবে , এ নিয়ে আর একটা কথা যদি বলতে হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে বাবার কথা তখন মা ও দমে যায় , আমার এতো না বলার পরের আজ আমার বিয়ে হয়ে গেলো এই বুইড়াটার সাথে। আমার দুই ননদ মিসু ও নিসু ,মিসু বড় আর নিসু ছোট । আমার ননদরা একটা ফুলের সাজানো ঘরে আমাকে বসিয়ে রেখে বিভিন্ন মজা করছে , কিন্তু সত্যি...