সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

গল্পঃ- বিয়ের পাত্রী।

 


গল্পঃ- বিয়ের পাত্রী।🤣😂

-সিগারেট খান?

-মাঝেমাঝে।

-বিয়ের পর ছেড়ে দিবেন।

-কেন?

-সিগারেটের গন্ধ সহ্য হয় না আমার।

-কার সিগারেটের গন্ধ অসহ্য লাগলো?

-উফ! এত প্যাচান কেন?

-আচ্ছা। ছেড়ে দিলাম।

-যেদিন সিগারেট খাবেন সেদিন আমার কাছে

আসবেন না। ভালোবাসা বন্ধ!

-সিগারেট খেয়ে লেবুপাতা ঘষে আসবো মুখে।

তাহলে হবে?

-না। বাদ দিবেন টোটালি!

-অ!


-আর একটা কথা!

-জি বলুন।

-আমাকে পছন্দ হয়েছে আপনার?

-আপনি তো দেখতে পুরোই আমার এক্স

গার্লফ্রেন্ডের মতো।

-ওহ! শুনেন আমারও একটা অতীত আছে। এ নিয়ে

ঘাটাঘাটি করবেন না।

-বুঝলাম।


-আর বিয়ের পর ফেসবুকের পাসওয়ার্ড চাবেন না।

কে লাইক কমেন্ট করলো এই নিয়ে ঝগড়া

করতে পারব না।

-আচ্ছা।

-তাছাড়া আমার কিছু ছেলে বন্ধু আছে। এ নিয়ে ভুল

বোঝবুঝি চলবে না।

-হুম।

-আর আমার কিছু কথা ছিল।

-আরো?

-হু

-বলুন


--আমি খুবই স্বাধীনচেতা মেয়ে। বিয়ের পর

ইচ্ছে হলে জব করব ইচ্ছে হলে ছেড়ে দিব এ

নিয়ে মাথা ঘামাতে পারবেন না।

-হু

-আর সামন্ত প্রভু সেজে থাকা চলবে না। নিজের

কাপড় নিজে ধুবেন, সম্ভব হলে আমারটাও ধুবেন।

-আর?


-সপ্তাহে দুইদিনের বেশি রান্না করতে পারব না।

কাজের মেয়ের হাতের রান্না খেতে গিয়ে

উশখুশ করা চলবে না। প্রয়োজনে আপনিও

সপ্তাহে দুইদিন রান্না করবেন।

-আর?

-ডিশ বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল দেয়া, বাজার করা এইসব

যাবতীয় কাজ আপনি করবেন। আমাকে আদেশ করা

চলবে না।

-আর?


-রাতে মশারি আপনি টানাবেন।

-আর?

-আর কিছু না। আপাতত এতেই চলবে।

-তবে আপনাকে পূজা করব কবে?

-পূজা করবেন মানে?

-নাহ! ওই যে ফুলটুল এনে বউকে দিতে হয় না?

সেটাই আর কি!

-ওহ! আপনার ইচ্ছে।

-হুম।


-একটা কথা জিজ্ঞেস করার ছিল।

-জি, করুন

-আপনার গার্লফ্রেন্ডের কথা বলছিলেন যে,

আমার মতন দেখতে। তা ব্রেক আপ হলো

কেন?

-ওই তো প্রতিদিন এক চেহারা দেখতে দেখতে

বিরক্তি এসে গিয়েছিলো। তাছাড়া স্বভাবে একটু

স্বৈরাচারী মনোভাব ছিল আপনার মতন।

-কি?

- কিছু না।


রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে সিগারেট

ধরালাম।নাহ! এইসব বিয়ে শাদীতে পোষাবে না

আমার! কমলাকান্ত হয়ে থাকাই ঢের ভালো!

**************************************

https://banglalovestory247.blogspot.com/


Tags:


Banglalovestory247,

 love story bangla,

 love story, 

নতুন রোমান্টিক লাভ স্টোরি, 

লাভ স্টোরি, 

রোমান্টিক লাভ স্টোরি বাংলা,

 ভালোবাসার গল্প,

 প্রেমের গল্প,

নতুন ভালোবাসার গল্প, 

রোমান্টিক ভালোবাসার গল্প,

 সেরা ভালোবাসার গল্প, 




মন্তব্যসমূহ